Saturday, May 2, 2009

Nirvana নির্বাণ

উন্মাদ জীবনের শিখর রয়েছে ঢাকা –

আরো এক জীবনের নির্যাস অনুসন্ধানে ৷

বিবর্ণ প্রেমিকেরা বুঝি আজো কবি রয়ে যায় –

পুন্যতোয়ার খোঁজে – মুক্তির কঠিন বাঁধনে ৷

মূকসঙ্গীত কোনো, জীবনের ভেঙে যাওয়া ঘাটে

ভীষণ উতল যেন – ভেঙে ফেলে নিয়মের দ্বার –

নিস্তাপ রৌদ্রের বুকে – পুন্যতোয়ার খোঁজ

বিষন্ন প্রেমিকের শেষ অধিকার ৷

সুনীল আকাশ ছুঁয়ে নিঃস্ব পাখীর মতো

চলাচল – সুরম্য নয় জানি পথ পৃথিবীর ৷

তবুও ঋদ্ধ কবি – আবিল সমাজ ফেলে –

পুন্যতোয়ার স্রোতে ভাসে তার প্রতীকী শরীর ৷৷

1 comment: