Wednesday, August 19, 2009

Inner Strife অন্তর্দ্বন্দ্ব

হয়তো জীবন হীরের চেয়েও দামি –

নয়তো জীবন নিছক শোক গাথা ৷


হয়তো জীবন শিশির ভেজা প্রেম –

নয়তো জীবন জীর্ণ ঝরা পাতা ৷


হয়তো জীবন স্বপ্ন বোনার কাঠি –

নয়তো জীবন পদ্মপাতায় জল ৷


হয়তো জীবন আলোর দিকে চলা –

নয়তো জীবন বাঁচতে চাওয়ার ছল ৷৷