Saturday, December 10, 2011

Me again আবার আমি

শুনতে পেলাম নতুন সুরে
অচিন কথকতা
আবার বুঝি ভাঙতে হল
আমার নীরবতা –

সত্যি বটে, জীবন যেন
পাগলা ঝোরার মত
অজান স্রোতে বইবে কোথায়
সব'ই যে অজ্ঞাত –

নাম বিহীনের অপার আশায়
দ্বন্দ্ব বিভেদ ভুলে
আলোর দিকে আবার পাড়ি
বন্ধ দুয়ার খুলে –

এইতো জীবন অম্ল মধুর
নতুন সুরের ভাষা
সময় চেরা উত্তরণে
ঋদ্ধ বাঁচার আশা ৷৷