Showing posts with label bengali bangla blog website indian bangladesh bangali blogger blogspot. Show all posts
Showing posts with label bengali bangla blog website indian bangladesh bangali blogger blogspot. Show all posts

Wednesday, April 22, 2009

The Yellow Bird হলদে পাখি

সে এক স্বপ্নের পাখি... হলদে পাখি ৷

কেউ তাকে দেখে নি ৷

তার ছিল নীল আকাশ... সবুজ অরণ্য...

ছিল যৌবনের ঘ্রাণ...

আরো ছিল সৃষ্টির সাধ ৷

প্রথম বৃষ্টিতে ভেজা মাটির ঘ্রাণে সে বেঁচে উঠত...

হাজার যোজন পাড়ি দিত সে পৃথিবীকে ভালোবেসে ৷

তার ছিল মুক্তির স্বাদ...

আজো সে উড়ে চলেছে...

বিরামহীন...

সে এক স্বপ্নের পাখি... হলদে পাখি ৷

কেউ তাকে দেখে নি ৷



Sunday, April 19, 2009

My Thoughts আমার চিন্তার সীমা

জীবন বয়ে চলেছে তার খেয়াল খুশি নিয়ে,

এই মহাপৃথিবীর প্রতিটি কোনায় সেই বহমান জীবনের তরঙ্গ অনুভব করি ৷

চিন্তা, সৃজন ও অনন্ত এই তিন মুক্তির আকাশ তৈরি করে স্বপ্ন

পথে হাজার জানালায় সারি সারি মুখোশের ভিড় চোখে পড়ে,

সময়ের কড়ি হাতে নিয়ে পথ চলি

মুখোশের ভিড় সরে যায় ... ভুলে যায় ...

সামনে থাকে দিগন্ত ...

জানি এখনো যে অনেক পথ বাকি ৷৷

Journey Starts Here যাত্রা হলো শুরু

Being solitary is being alone well: being alone luxuriously immersed in doings of your own choice, aware of the fullness of your won presence rather than of the absence of others. Because solitude is an achievement.

Alice Koller



তিনটি স্বপ্ন নিয়ে জীবনের পথে চলেছি...

জানি না কোথায় গিয়ে এই পথ শেষ হবে,

হয়তো খুঁজে পাবো অনন্তের হদিশ নয়তো রইবো অন্ধকারে...

শুধু জানি যাত্রা হলো শুরু,

সাথে রইলো তিনটি স্বপ্ন, তিন ভুবনের খোঁজে...

রইলো একাকিত্ব আমার আপনজন হয়ে

চলেছি অনন্তের খোঁজে... সহজ মানুষের সন্ধানে...